,

সর্বশেষ


বেগম জিয়ার ইন্তেকালে শোক বইয়ে সাক্ষর করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান এবং শোক বইয়ে স্বাক্ষর করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।   এসময়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ ছাত্রশিবির ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একসাথে ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্তের আলোকে দেশের বিভিন্ন জেলার মোট ২১ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।   জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য […]

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই শোকসভা অনুষ্ঠিত হয়।   চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত শোকসভাটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। এর […]

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় “দোয়া মাহফিল” করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।   আজ সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে আর-ইসরা মিলনায়তনে এই দোয়া মাহফিল আয়োজন করে।   উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক […]

মাংস বহনের সন্দেহে মুসলিম ব্যক্তিকে খুঁটিতে বেঁধে গণপিটুনি

বিহারের গোপালগঞ্জ জেলায় গরুর মাংস বহনের সন্দেহে এক মুসলিম ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে গণপিটুনি দিয়েছে একদল হিন্দু। নগর থানার অন্তর্গত মাথিয়া এলাকায় এই ঘটনা ঘটে এবং পুরো বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড করা হয়। ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির নাম আহমেদ আজাদ, তিনি প্রতিবেশী সিওয়ান […]

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন চেয়ারম্যান লিয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী।   রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।   বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]

শিশির মনিরের ১৭ বছর পর ঢাবি থেকে শিবিরের শীর্ষ নেতৃত্বে সিবগা

সর্বশেষ ২০০৯ সালে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি শিশির মনির। এরপর ঢাবির আরেক ছাত্র ইয়াসিন আরাফাত সেক্রেটারি জেনারেল এবং পরপর দুইবার কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে ছিলেন না তিনি। ফলে শিশির মনিরের সেক্রেটারি মনোনীত হওয়ার পর ১৭ বছর ধরে শিবিরের শীর্ষ পদের বাইরে ছিল ঢাবি […]

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।   সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক […]

৩০০ ফিট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে। গতকাল রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সকাল থেকে দ্রুততার সাথে ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করার নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী আজ (২৬ ডিসেম্বর) […]

ছাত্রশিবিরের নতুন সভাপতি হলেন সাদ্দাম

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।   এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের […]