,

সর্বশেষ


জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা

আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন […]

পুলিশের তালিকাভুক্ত রাউজানের শীর্ষ সন্ত্রাসী ‘মেজর’ ইকবাল গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার অফিসার […]

নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা

দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে […]

রাত সাড়ে ৮টায় জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরত্বপূর্ণ। বৈঠকে লন্ডন […]

চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে ঢুকে চুরির ঘটনায় ২ ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে প্রায় ১৫০ বছরের পুরনো মন্দিরে কালীপ্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে একজন মন্দিরে প্রবেশ করে চুরি করে, আরেক ভাই চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রির চেষ্টা করছিল। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও সাগরিকা বিটাক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি চুরি […]

এবার মদুনাঘাট এলাকা থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে উল্লেখিত এলাকার বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে হালদা নদীর সংযোগ স্থল স্লুইস গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় সকালের দিকে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে […]

চাকসু’র নামে আদায় করা কোটি টাকা গেল কোথায়!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু শুরুতেই সামনে এসেছে এক অপ্রত্যাশিত বাস্তবতা– চাকসুর নামে নেই কোনো ব্যাংক হিসাব বা নির্দিষ্ট তহবিল। অথচ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে এই খাতে আদায় করা হয়েছে লাখ লাখ টাকা। চবি প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর ভর্তি প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে চাকসু ফি নেওয়া […]

ঝুট ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন- হাসমত আলী

চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা মো. হাসমত আলী সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রচারিত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একটি লিখিত প্রতিবাদ বিবৃতিতে হাসমত আলী বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। আমি কখনো অবৈধ ঝুট ব্যবসা, কাপড় পাচার বা চাঁদাবাজির […]

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছালা উদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের পুত্র। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে […]

চট্টগ্রাম বন্দর মডার্ন নয়, তাই বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা

আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৮ নভেম্বর) পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। শ্রম উপদেষ্টা বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন আমরা বিদেশীদের চট্টগ্রাম বন্দর দিয়ে […]