চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রায়ছটা চৌধুরী বাড়ির পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন বেলুন ব্যবসায়ী, যিনি আশরাফ আলী হুজুরের ওরস উপলক্ষে বেলুন বিক্রি করতে এসেছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি পুকুরে […]