,

সর্বশেষ


দীর্ঘ ১৯ বছর পর আল্লামা সাঈদীর স্মৃতিবিজড়িত প্যারেড ময়দানে ওয়াজ করবেন আজহারী

দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসিরুল কুরআন মাহফিল হতে যাচ্ছে। ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান মুফাচ্ছির হিসেবে মাহফিলের শেষদিন অংশ নেবেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। এবারই প্রথম তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর […]

পুলিশের বিচক্ষনতায় মৃত্যু মুখ থেকে ফিরে এলো তরুণী

দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন সানজিদা শরীফ (২৫) নামে এক তরুণী। শনিবার (২৫ জানুয়ারি) রাত ১ টার দিকে আত্মহত্যার চেষ্টা করলে তরুণীকে উদ্ধার করে প্রাণে বাঁচান কর্ণফুলী থানা পুলিশ। উদ্ধার হওয়া তরুণী সানজিদা শরীফ বাকলিয়া থানাধীন ডিসি রোডের আফগান কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত হাজী আবুল শরীফের মেয়ে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ […]

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “নববর্ষ প্রকাশনা উৎসব’২৫” উদ্বোধন

“সংগ্রাম আর সাহসী জীবন,সততায় ভরা মন,জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজনে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে ‘নববর্ষ প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২৫’। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩ টা ৩০ মিনিটে নগরের চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় ছয়দিন ব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব ২৫’ এর স্টল উদ্বোধন […]

প্রসিদ্ধ অলি-খা মসজিদ প্রাঙ্গনে শোভা পাচ্ছে স্থাপত্যের এক নান্দনিক নিদর্শন

চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র চকবাজার থানার অলিখা মসজিদের সামনে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থাপনাটির আকর্ষণীয় নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।মসজিদের পরিবেশের সাথে মিল রেখে স্থাপনাটিতে ফুঁটিয়ে তোলা হয়েছে ইসলামিক ঐতিহ্যের নিদর্শন। স্থাপনাটির উপরিভাগে আরবি হরফে আল্লাহ্‌ ও নবীর নাম খোদাই করা রয়েছে, যা ধর্মীয় গুরুত্ব বহন করে। এর মাঝখানে রয়েছে রঙিন […]

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পটিয়ায় নারী হত্যা; আসামী গ্রেপ্তার বাকলিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে দুই সন্তানের জননী শিউলি বেগমকে হত্যার ঘটনায় মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত মুন্সি মিয়া পটিয়া জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টা ৩০ মিনিটে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে […]

দেশের বিরুদ্ধে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: অধ্যক্ষ নুরুল আমিন

চট্টলা সংবাদ প্রতিবেদন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, এদেশে আমরা ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যপূর্ণ মন-মানসিকতায় বিশ্বাসী। এটাই শক্তি আর এই শক্তিকে ইসলামের শত্রুরা ভয়ংকরভাবে দেখে। এটিকে তারা নস্যাৎ করতে সবসময় চেষ্টা করে চলছে। এ জন্য আমাদের মাঝে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন তৈরি […]

সিএমপি ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে অপহৃত ৩ জন ভিকটিম উদ্ধার ও ৪ জন অপহরণকারী গ্রেফতার

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানের মাধ্যমে তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং চারজন অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত ২৫ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭:৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাছির আহম্মদ রানা (২৭), […]

পরবর্তী প্রজন্মের জন্য ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়তে চাই- ডা. শাহাদাত

পরবর্তী প্রজন্মের জন্য একটি ক্লিন, গ্রিন এবং হেলদি চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে জনগণের আন্তরিক সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ […]

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

৫ আগস্টের ঐক্য ধরে রাখুন। ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য ধরে রাখা এখন খুবই জরুরি।না পারলে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে যাবে। ষড়যন্ত্র করতে থাকবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, […]

চট্টগ্রামে ঐতিহাসিক তাফসির মাহফিল; চলছে শেষ সময়ের প্রস্তুতি

দীর্ঘ ১৭ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল। আগামী ২৭ জানুয়ারি(সোমবার) শুরু হয়ে ৩১ জানুয়ারি(শুক্রবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটবে ঐতিহাসিক এ মাহফিলের। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টায় নগরের একটি রেস্টুরেন্টে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ […]