বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ


চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে ঢুকে চুরির ঘটনায় ২ ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে প্রায় ১৫০ বছরের পুরনো মন্দিরে কালীপ্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে একজন মন্দিরে প্রবেশ করে চুরি করে, আরেক ভাই চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রির চেষ্টা করছিল। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড ও সাগরিকা বিটাক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি চুরি […]

এবার মদুনাঘাট এলাকা থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে উল্লেখিত এলাকার বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে হালদা নদীর সংযোগ স্থল স্লুইস গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় সকালের দিকে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে […]

চাকসু’র নামে আদায় করা কোটি টাকা গেল কোথায়!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু শুরুতেই সামনে এসেছে এক অপ্রত্যাশিত বাস্তবতা– চাকসুর নামে নেই কোনো ব্যাংক হিসাব বা নির্দিষ্ট তহবিল। অথচ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে এই খাতে আদায় করা হয়েছে লাখ লাখ টাকা। চবি প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর ভর্তি প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে চাকসু ফি নেওয়া […]

ঝুট ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন- হাসমত আলী

চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা মো. হাসমত আলী সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রচারিত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একটি লিখিত প্রতিবাদ বিবৃতিতে হাসমত আলী বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। আমি কখনো অবৈধ ঝুট ব্যবসা, কাপড় পাচার বা চাঁদাবাজির […]

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছালা উদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের পুত্র। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে […]

চট্টগ্রাম বন্দর মডার্ন নয়, তাই বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা

আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৮ নভেম্বর) পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। শ্রম উপদেষ্টা বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন আমরা বিদেশীদের চট্টগ্রাম বন্দর দিয়ে […]

চট্টগ্রামে আন-নাবিল বৃত্তি পরীক্ষায় অংশ নিলো পাঁচ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামে আন-নাবিল বৃত্তি পরীক্ষায় অংশ নিলো পাঁচ হাজার শিক্ষার্থী   চট্টগ্রাম নগরীর মাদরাসা শিক্ষার্থীদের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প “আন্-নাবিল বৃত্তি পরীক্ষা”২৫ (৩১ই অক্টোবর )  রোজ জুমাবার সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম নগরীর ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায়   চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বর্তমান […]

বাঁশখালীর প্রেমাশিয়ায় ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে জামায়াত নেতা অধ্যক্ষ জহিরুল ইসলাম

বাঁশখালীর প্রেমাশিয়ায় ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে অধ্যক্ষ জহিরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এ্যসিসট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, বেড়িবাঁধের ভাঙনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। আপাতত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড দুয়েকদিনের মধ্যে কাজ শুরু করবেন বলে […]

বিএনপি নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করায়,জামায়াত কর্মীকে মারধর

বিএনপি নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করায়,জামায়াত কর্মীকে মারধর চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকালে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খবর পেয়ে বাঁশখালী থানা […]

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাঁশখালী উপজেলা

নুরুল আজিম ইমতিয়াজ: চট্টগ্রামের ৩৯২ কি.মি বাঁশখালী উপজেলাটি হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। বাঁশখালী ভূ-প্রকৃতির নৈসর্গিক ভূমি। সবুজে সাজানো প্রকৃতির কুঁড়েঘর। প্রকৃতি অপরুপ সৌন্দর্য্যের দৃশ্য এই ছোট্ট বাঁশখালীতে উপভোগ করা যায়। নান্দনিক সৌন্দরর্য্যর বাঁশখালীর উত্তরে কোল ঘেঁষে আছে সাঙ্গু নদী, পূর্বে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড়, পশ্চিমে বিশাল জলরাশি সমুদ্র বঙ্গোপসাগর। দক্ষিণে রয়েছে লবণের […]