,

প্রধানমন্ত্রীর সফর শেষে সড়ক থেকে তুলে নেয়া হলো ‘ভাড়া করা ইট’

Oplus_131072

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়কে ইট ও বালু ফেলে দ্রুত নির্মাণ করে সড়ক। তবে প্রধানমন্ত্রীর সফর শেষেই ওই সড়ক থেকে তুলে নেয়া হলো ইট। ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

বাগবাড়ী গ্রামের বাসিন্দারা জানান , প্রধানমন্ত্রীর সফরের আগে সড়কটি রাতারাতি নির্মাণ করতে ভাড়া করা ইট ব্যবহার করা হয়েছিল। পরে সেই ইট সরিয়ে নেয়া হয়। রাস্তাটি দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। বৃষ্টির সময় এই কাদামাখা রাস্তায় চলাচল করা আরও বেশি কষ্টের। দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজ শেষ করার দাবী তাদেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ী পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য আগেই ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের কার্যাদেশ দেয়া হয়। প্রকল্পের আওতায় সড়কটি কার্পেটিং করা হবে।এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের সত্ত্বাধিকারী শামীম হোসেন জানান, জিয়াবাড়ী কাঁচা সড়কটি পাকাকরণের ওয়ার্ক অর্ডার পেয়েছেন ৭ মাস আগে। কাঁচা মাটি উঁচু করে ও প্রশস্ত করার পর তা রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। রাস্তার জায়গা নিয়েও বিভিন্ন জটিলতা ছিল বলে জানান তিনি।

নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রোকন তালুকদার বলেন, ‘শহীদ জিয়ার জন্মস্থান বাগবাড়ীতে হওয়ায় বিগত ১৭ বছর রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘদিন পরে হলেও রাস্তাটি কার্পেটিং কাজ শুরু হয়েছে।’

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান জানান, রাস্তার কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নিজ বাড়িতে আগমন উপলক্ষে সেসময় ৫০০ মিটার অংশে অস্থায়ীভাবে ইটের সোলিং করা হয়। জরুরি ভিত্তিতে চলাচল করার জন্য এবং ব্যয় কমাতে বিকল্প হিসেবে এই ব্যবস্থায় করা হয়। পরে ওই বিছানো ইট তুলে নিয়ে ঠিকাদার পুনরায় রাস্তার কার্পেটিং কাজ চলমান রেখেউল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে গিয়ে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন শেষে পৈতৃক ভিটা জিয়াবাড়ী পরিদর্শনে যান। এ সময়, সড়কটিকে দ্রুত চলাচল উপযোগী করতে অস্থায়ীভাবে ইট ভাড়া নিয়ে সোলিং করা হয়।ছেন।র।