বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ


মানিকগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

চট্টলা সংবাদ প্রতিবেদন : মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য […]

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ

চট্টলা সংবাদ প্রতিবেদন : পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটির নাগরিক ও বংশদ্ভূতদের জন্য ২০১৯ সালে জারি করা ভিসা সহজীকরণ স্মারকপত্রটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে, এখন থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে না। পাশাপাশি দূতাবাস সরাসরি ভিসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সিটিজেনস্ ফোরামের শুভ উদ্‌বোধন ঘোষণা করলেন সিএমপি কমিশনার

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রাম মহানগরীর পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’-এর নবগঠিত কমিটির শুভ উদ্‌বোধন ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। আজ ৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৩:০০টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্‌বোধন ঘোষণা করেন তিনি। উদ্‌বোধনী বক্তব্যে তিনি বলেন, […]

বিশ্বের প্রথম খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনলো সৌদি আরব

চট্টলা সংবাদ প্রতিবেদন :  খেজুরের তৈরি প্রথম কোমল পানীয় ‘মিলাফ কোলা’ বাজারে এনেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই কোমল পানীয় এড়িয়ে গেলেও স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল–ফাদলি ও থুরাথ আল–মদিনা কোম্পানির সিইও বান্দার আল–কাহতানি। […]

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ঐতিহাসিক জয়

চট্টলা সংবাদ প্রতিবেদন : দেশের বাইরে প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালে আজ (৭ ডিসেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে দাপুটে শিরোপা জিতেছে দলটি। সৌম্য সরকারের অনবদ্য ৮৬ রানের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় পায় রংপুর। উদ্বোধনী জুটিতে সৌম্য ও স্টিভেন টেইলর ১২৪ রান যোগ করে দলের […]

পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের হামলা; শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টলা সংবাদ প্রতিবেদন : আবাসিক হল খোলাকে কেন্দ্র করে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রদলের নেতা কর্মীদের হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ শুক্রবার বিকেলে ষোলশহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দুই নম্বর গেট ঘুরে আবার ষোলশহরে গিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাদের অন্তত ৮ […]

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রদল-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দীর্ঘদিন বন্ধ থাকা দুটি আবাসিক হল খুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে তৎক্ষাণাৎ তাদের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে বায়েজিদ থানার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এই সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন হোস্টেল খোলার […]

সিওয়াইবি আইআইইউসি শাখার সভাপতি আল রাজি, সম্পাদক আরমান শাহরিয়ার

চট্টলা সংবাদ প্রতিবেদন : ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন বিভাগের শিক্ষার্থী আমিন আল রাজিকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আরমান শাহরিয়ার সৌরভকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের […]

পেকুয়ায় জানাজার মাঠ দখল করে শ্রমিকদল নেতা আজমীরের নেতৃত্বে দোকানপাট নির্মাণ

চট্টলা সংবাদ প্রতিবেদন : পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের( ৬ নং ওয়ার্ড)বাইন্যাঘোনার জানাযার মাঠ দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আজমগীরের বিরুদ্ধে । এই ঘটনায় এলাকাবাসী সড়ক ও জনপদ বিভাগে অভিযোগ করলে, দখলমুক্ত করতে ৩ কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে । একাতা বাজার – মগনামাঘাট সাবমেরিন মহাসড়কের […]

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বানিয়ারা পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহাসান (৩১) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক চান্দগাঁও এলাকার ছাত্রলীগের কর্মী ছিলেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও বানিয়ারা পাড়ায় রাস্তার পাশেই এ ঘটনা ঘটে। ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো […]