বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ


পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

চট্টলা সংবাদ প্রতিবেদন: পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র এ কথা জানিয়েছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির  পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। […]

উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগনের দিকে গুলি না ছুড়তে বললেন সেনাপ্রধান

চট্টলা সংবাদ  সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসি’র মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু ৫ জন বেসামরিক […]

সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ

সিলেটে নগরীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে নগরীর দরগাগেট, চৌহাট্টা ও নয়াসড়ক এলাকায় সংঘর্ষ চলছে। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে থেমে থেমে পুলিশের সাথে আন্দোলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এর আগে, দুপুর […]

হামাসের গাজা প্রধানের বাড়ি ঘেরাও

হামাসের গাজা প্রধানের বাড়ি ঘেরা চট্টলা সংবাদ প্রতিবেদন: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজা প্রধানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সংবাদ সংস্থা গার্ডিয়ানের প্রতিবেদনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বলা হয়, হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনী আরও বলেছে ওই নেতা এখনো মাটির নিচে লুকিয়ে আছে। এদিকে ইসরায়েলের […]

মুক্তি পেলেন মুফতি আমির হামজা

চট্টলা সংবাদ প্রতিবেদন: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমির হামজা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পৌনে ১২টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মুক্তিলাভ করেন। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন। সুব্রত কুমার বালা জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁচ্ছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি […]

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

চট্টলা সংবাদ: পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থিদের মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য মো. সোহেল তাজ। শিক্ষক সাইফুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাকেন স্কুলের […]

অবশেষে ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

চট্টলা সংবাদ :   নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন হঠাৎ গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার পর তাকে নিয়ে তৈরি হয় নতুন করে আলোচনা। পিটার হাস কোথায় আছেন? দেশে আসবেন কবে? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় চলে নানা আলোচনা। বাংলাদেশে যত রাষ্ট্রদূত আছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিশেষ […]

চট্টগ্রামে পর্দা উঠল রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্টের

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্টের। দ্যা সিগনেচারের আয়োজনে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) চান্দগাঁও ফরচুন স্পোর্টস ক্লাবে চট্টগ্রামের প্রায় ২০টি অভিজাত রেস্টুরেন্ট মালিকরা এই টুর্নামেন্টে অংশ নেয়। বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিশেষ অতিথি […]

আমাদের সশস্ত্র বাহিনী বৈশ্বিক মানে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী

চট্টলা সংবাদঃ দেশের সশস্ত্র বাহিনীকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী এখন বৈশ্বিক মানে উন্নীত জানিয়ে সরকারপ্রধান বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ছাড়া এটা সম্ভব হতো না। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী […]