,

সর্বশেষ


কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৩ ফুটবল দলের জার্সি উন্মোচন ও অনুশীলন ক্যাম্প উদ্বোধন

চট্টলা সংবাদ প্রতিবেদন: দক্ষিণ চট্টগ্রামের খেলোয়াড় তৈরীর কারখানাখ্যাত কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৩ ফুটবল দলের জার্সি উন্মোচন ও অনুশীলন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অফিসিয়াল স্পন্সর প্রতিষ্ঠান কোরিয়া তাইয়ং কনস্ট্রাকশন কোম্পানি প্রতিনিধি কোরিয়ান নাগরিক মি. […]

তিস্তার সব গেট খুলে দিয়েছে ভারত। ৩০ গ্রাম প্লাবিত, ২০ হাজার মানুষ পানিবন্দি

চট্টলা সংবাদ প্রতিবেদন : অবিরাম বৃষ্টি আর ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। সোমবার (১৪ আগস্ট) ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানিয়েছে। পাউবো জানিয়েছে, ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সেখানে বর্তমানে ৫২ দশমিক ৩৫ […]

অসুস্থ হয়ে হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী

চট্টলা সংবাদ প্রতিবেদন: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট) বিকেলে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে […]

শোকের মাসে দক্ষিণ কাট্টলী যুব সমাজের মাসব্যাপী গ্রন্থ বিতরণ ও পাঠচক্র কর্মসূচি

চট্টলা সংবাদ প্রতিবেদন: শোকের মাস আগস্টকে কেদ্ৰ করে মাসব্যাপী গ্রন্থ বিতরণ ও পাঠচক্রের কর্মসূচি পালন করছে দক্ষিণ কাট্টলীর যুব সমাজ। এর ধারাবাহিকতায় শনিবার(১২আগষ্ট) চট্টগ্রাম–১০ আসনের নব নির্বাচিত সাংসদ মহিউদ্দিন বাচ্চুকে উপহার স্বরূপ গ্রন্থ বিতরণ করে অলাভজনক এই সংগঠনটি। উপহার হিসেবে মহিউদ্দিন বাচ্চুকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী প্রদান করে সংগঠনটি। এসময় মহিউদ্দিন বাচ্চু বলেন, এটি নি:সন্দেহে দারুণ […]

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেন আনোয়ারুল হক

চট্টলা সংবাদ প্রতিবেদন: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) আইনপ্রণেতা আনোয়ারুল হক কাকার। শনিবার (১২ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী নেতা রাজা রিয়াজ আজ এক বৈঠকে দেশটির সিনেটর কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার বিষয়ে ঐকমত্য […]

বন্যাকবলিত মানুষের পাশে জামায়াত আমীর

চট্টলা সংবাদ প্রতিবেদন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন সাতকানিয়া-লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানকালে বলেছেন,”জামায়াত অসহায় মানুষের সেবায় আগেও ছিলো, এখনো আছে,ভবিষ্যতেও কাজ করে যাবে।বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সরকার এখনো পর্যন্ত বন্যাপীড়িত অসহায় মানুষের পাশে দাড়ায়নি।দুর্গত […]

এবার খেলা খেলতে দেওয়া হবে না – গণমিছিল পরবর্তী সমাবেশে মির্জা ফখরুল

চট্টলা সংবাদ প্রতিবেদন : সরকারের পদত্যাগের দাবিতে আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল শেষে এ কথা জানান তিনি। এর আগে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ […]

চট্টগ্রামসহ তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

চট্টলা সংবাদ প্রতিবেদন: টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে। এই ৩ বোর্ডের পরীক্ষা ১৭ তারিখের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ […]

আগামীকাল চার দিনের সফরে দেশে আসছেন মার্কিন দুই কনগ্রেসম্যান

চট্টলা সংবাদ প্রতিবেদন: পররাষ্ট্র মন্ত্রনালয় ও কূটনৈতিক সুত্রে জানা গেছে, আগামীকাল (১২ আগস্ট) যুক্তরা‌ষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন। চার দিনের সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র […]

বন্যার মধ্যেও ডাকাত আতঙ্ক, ঘুম হারাম বানভাসি মানুষের

  চট্টলা সংবাদ প্রতিবেদন: ভয়াবহ বন্যা কবলিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গতকাল রাতে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। এলাকায় ডাকাত আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। ইঞ্জিন চালিত বোট নিয়ে এলাকায় ডাকাত আসছে এমন খবর প্রচার করা হয় মসজিদের মাইকেও। ফলে বানভাসি মানুষের মধ্যে তৈরি হয় ডাকাত আতঙ্ক। তবে বিষয়টিকে গুজব বলেছে […]