বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ


বাঁশখালীর গন্ডামারায় এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিঘাতে নিহত ২।

চট্টলা সংবাদ প্রতিবেদন : বাঁশখালীতে ১ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত দু’জন নিরাপত্তাকর্মী সরওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২৫) কে কিছু সন্ত্রাসী মালামাল লুটের জন্য প্রজেক্টের ভেতরে ডুকে খুন করেছে। চুরিঘাতে গুরুতর আহত অবস্থায় তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

চট্টলা সংবাদ প্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন। […]

পাকিস্তানের ব্যান্ড ‘জাল’ গাইতে আসছে ঢাকায়

চট্টলা সংবাদ প্রতিবেদন : দীর্ঘ এক যুগ পর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা এরিনা, পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়েতে ‘লেজেন্ডস অফ দ্যা ডেকেড’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘জাল’। এরপর গত ১২ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে […]

এখনই খোলা হচ্ছে না কাপ্তাই বাঁধের জলকপাট

চট্টলা সংবাদ প্রতিবেদন : কাপ্তাই লেক এর পানি ধারণ ক্ষমতা ১০৯  ফুট মীনস সি লেভেল (এমএসএল)। সর্বশেষ আপডেট অনুযায়ী,আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত লেক এর পানি ১০১ ফুট (এমএসএল)। সাধারণত ১০৭ বা ১০৮ ফুট  মীনস সি লেভেলের সংস্পর্শে এলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে ছাড়া হয়। কাপ্তাই পিডিবি কর্তৃপক্ষ জানিয়েছে,আপাতত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে ছাড়ার সিদ্ধান্ত […]

চট্রগ্রামে বিদ্যুৎ বিপর্যয়, নগরজুড়ে অন্ধকার

চট্টলা সংবাদ প্রতিবেদন:- পটিয়ার জুলধা গ্রীড উপকেন্দ্রে স্থাপিত একটি সার্কিটের সিভিটি’র বিস্ফোরনের কারণে চট্টগ্রাম জোনের বিশাল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আছে নগরীতে। চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা; পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার, ফেনী ও কুমিল্লা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি […]

২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি

চট্টলা সংবাদ প্রতিবেদন: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন […]

আর্জেন্টিনা ফুটবল দলকে উপহারের নামে বিকাশের টাকা পাচার

চট্টলা সংবাদ : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের আঞ্চলিক স্পনসর হওয়ার প্রক্রিয়ায় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ অবৈধভাবে অর্থ প্রেরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনস্থ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে এফআইসিএসডি বলছে, বিকাশ লিমিটেড আর্জেন্টিনা ফুটবল […]

শীঘ্রই ভারতে ‘বড় কিছু’ হতে চলেছে: হিন্ডেনবার্গ রিসার্চ

চট্টলা সংবাদ প্রতিবেদন: আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ ভারতে শীঘ্রই ‘বড় কিছু’ হতে চলেছে বলে দাবি করেছে। তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত দেয়নি হিন্ডেনবার্গ। এরআগে হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে শোরগোল পড়েছিল ভারতের শিল্পপতি গৌতম আদানি ইস্যুতে।  শনিবার (১০ আগস্ট) দ্য মিন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক্স পোস্টে বলেছে, […]

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, ‘নিহত ২০০’

চট্টলা সংবাদ প্রতিবেদন: মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। তিনজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রোহিঙ্গাদের ওপর এই হামলা চালানো হয়। চারজন প্রত্যক্ষদর্শী, মানবাধিকার কর্মী ও […]

ড. ইউনূসকে শুভেচ্ছা জানাল কানাডা, দাবি জানাল হত্যাকাণ্ডের পক্ষপাতিত্বহীন তদন্তের

চট্টলা সংবাদ প্রতিবেদন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং সব হত্যাকাণ্ডের পক্ষপাতহীন তদন্ত দাবি করেছে দেশটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার সরকারি ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং […]