বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ


“ইনার হুইল ক্লাব অফ তিলোত্তমা চট্টগ্রাম” এর নতুন ক্লাব গঠন, প্রেসিডেন্ট অঞ্জলি সেনগুপ্তা

চট্টলা সংবাদ প্রতিবেদন: “ইনার হুইল ক্লাব অফ তিলোত্তমা চট্টগ্রাম” নামে নতুন ক্লাব ঘোষণা করা হয়েছে। যেখানে প্রেসিডেন্ট হয়েছেন অঞ্জলি সেন গুপ্তা। নগরীর TAVA Restaurant এ ‘ইনার হুইল ক্লাব অফ আগ্রাবাদ’ এর সহযোগিতায় আয়োজিত সেমিনার ও নতুন ক্লাবের মিটিং এ উপস্থিত ছিলেন ডিস্ট্রিক চেয়ারম্যান শারমিন রহমান, ডিস্ট্রিক ইও পিএনআর শারমিন হোসাইন, ডিস্ট্রিক আইএসও লিলি শহিদ, ফাউন্ডার […]

চট্টগ্রামে র‍্যাম্প ছাড়াই এক্সপ্রেসওয়ে উদ্বোধনে তড়িঘড়ি

চট্টলা সংবাদ: আগামী ২৮ অক্টোবর উদ্বোধন হবে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেলটি খুলে দেওয়া হলে যানবাহনের চাপ বাড়বে পতেঙ্গা সড়কে। এ জন্য লালখান বাজার-পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও তড়িঘড়ি উদ্বোধনের প্রস্তুতি চলছে। যদিও এই উড়ালসড়কের নির্মাণকাজের অনেকটাই এখনো বাকি। আগামী নভেম্বরে এটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প […]

আমি থাকলে আমাকে মেরে ফেলতে চাইতো: চবি উপাচার্য

চট্টলা সংবাদ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বলেন, গতকাল গার্ডের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে, সেখানে আমি থাকলে আমাকেও মেরে ফেলতে চাইত। তিনি বলেন ,গতকালের ভাঙচুরের বিষয়ে তিনটি মামলা করা হয়েছে। ভিসি বাসভবনে ভাঙচুর, পরিবহন দপ্তরে ভাঙচুর, গার্ড বা ভিসি হত্যাচেষ্টায় ‘এটেম্ট টু মার্ডার কেস’ এই তিনটি বিষয়ে মামলা করা হয়েছে। সেগুলো ফুটেজ […]

চবি উপাচার্যের বাংলো ভাংচুরের ঘটনায় মামলা

চট্টলা সংবাদ প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটলট্রেনে দুর্ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলন থেকে উপাচার্যের বাংলো, শিক্ষক ক্লাব এবং পরিবহন ভাংচুরের ঘটনায় ৩টি অজ্ঞাত মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও মামলা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চবি উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য নিজেই। […]

অবশেষে হাসপাতালে চিকিৎসা নেওয়া সেই বানরটি মারা গেছে

চট্টলা সংবাদ প্রতিবেদন: শরীর ঝলসে যাওয়ায় যন্ত্রণাকাতর যে বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন ধরে চিকিৎসা নিয়েছিল, সেটি মারা গেছে। শুক্রবার (৮ সেপ্টম্বর) বেলা পৌনে ১টায় চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কার্যালয়ে বানরটির মৃত্যু হয়। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি […]

দিল্লিতে হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

চট্টলা সংবাদ প্রতিবেদন: ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। এই দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার কথা ছিল ঢাকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় […]

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ার সৈকত

চট্টলা সংবাদ প্রতিবেদন: দেশের মাটিতে কিংবা আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে আম্পায়ারিং করলেও পুরুষদের বিশ্বকাপে কখনোই আম্পায়ারিংয়ের সুযোগ পায়নি বাংলাদেশের কেউ। এবার অবশ্য সেই গেরো কাটছে। প্রথম বাংলাদেশি হিসেবে ভারত বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার (৮ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। […]

পরিবার নিয়ে আশ্রয়ের খোঁজে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান

চট্টলা সংবাদ প্রতিবেদন: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদ জানানোর কারণে বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া পরিবারসহ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) বিকালে এমরান আহমেদ তার পরিবারসহ ঢাকার বারিধারাস্থ মার্কিন দূতাবাসে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি দূতাবাসে রয়েছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্রগুলো। মার্কিন […]

চবির শাটল ট্রেনে গাছের ধাক্কায় আহত ২০ শিক্ষার্থী, ক্যাম্পাসে বিক্ষোভ

চট্টলা সংবাদ : শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফেরার সময় পড়ে থাকা গাছের ধাক্কায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতের ফতেয়াবাদ ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ট্রেনে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা […]

সীতাকুণ্ডের ঝরনায় আইআইইউসি ছাত্রের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম সংবাদ প্রতিবেদন: চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাঁশবাড়িয়া বিরাশি ঝরনার পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসির) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম একেএম নাইমুল হাসান শুভ (২২)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ডিবিএর ডি সেকশন তৃতীয় সেমিস্টারের অনার্স দ্বিতীয় বর্ষে […]