,

সর্বশেষ


একে-৪৭ দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা চট্টগ্রামের বাদশা গ্রেপ্তার।

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ দিয়ে গুলির অভিযোগে সন্ত্রাসী সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করেছে RAB । নোয়াখালী থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) RAB এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।  

দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে।

চট্টলা সংবাদ প্রতিবেদন :   গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি। ভারতের কোথায় তিনি আছেন, সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি। কেবল জানা গিয়েছিল, দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটি সেফ হাউসে অবস্থান […]

চট্টগ্রামে পূজা কমিটির আহ্বায়ক হলেন কৃষকলীগের সম্পাদক

চট্টলা সংবাদ প্রতিবেদন : গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি নিতাই প্রসান ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে দেখা যায়, বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী। কমিটির আহ্বায়ক সাগর মিত্র আনোয়ারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।

লেবাননে হিজবুল্লাহ’র ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে হামলা, আহত সহস্রাধিক।

চট্টলা সংবাদ প্রতিবেদন : হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা কমিউনিকেশন ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল অভিনব কায়দায় লেবাননে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আলাদা আলাদা বিস্ফোরণে হিজবুল্লাহ যোদ্ধাসহ আহত হয়েছে দেশটির সহস্রাধিক নাগরিক। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বেশ কিছু অংশে হয় এ ঘটনা। হিজবুল্লাহ ও সাধারণ নাগরিকদের কাছে থাকা যোগাযোগ করার যন্ত্র ‘পেজার’ […]

আগামী ২ মাস সারাদেশে নির্বাহী মেজিস্ট্রেটের দ্বায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা

চট্টলা সংবাদ প্রতিবেদন : সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আটক।

চট্টলা সংবাদ প্রতিবেদন : সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে দশটার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়। […]

ডেঙ্গুতে চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চট্টলা সংবাদ প্রতিবেদন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন সাউথ এশিয়ান নার্সিং কলেজের শিক্ষার্থী উম্মে হানি আক্তার (২২)। মা হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা উম্মে হানির আগামী ১৪ অক্টোবর প্রথম সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আজ সোমবার ভোররাতে পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাঁকে। খাগড়াছড়ির গুইমারা এলাকার বাসিন্দা উম্মে […]

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

চট্টলা সংবাদ প্রতিবেদন : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার একটি সূত্র। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন লেখক। লেখক হিসেবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশুসাহিত্যিক। […]

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ১৪ টি দাবী তুলে ধরলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

 চট্টলা সংবাদ প্রতিবেদন : জুলাই বিপ্লবের ৯ দফার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ১৪টি দাবি তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবিগুলো তুলে ধরেছেন তিনি। হাসনাত আবদুল্লাহ আর কী কী দাবি যুক্ত করা যায়, সেই মতামতও চেয়েছেন ফেসবুক পোস্টে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি দাবিগুলো তুলে ধরে ফেসবুক পোস্ট দেন। দুই […]

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের প্রবেশ, সাধারণ শিক্ষার্থীদের বিবৃতি

চট্টলা সংবাদ প্রতিবেদন : বিগত ১৫ ই সেপ্টেম্বর ক্যাম্পাসের সমসাময়িক বিষয় ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে করণীয় এবং শহীদ ওয়াসিমের নামে কলেজের ভবন নামকরণের প্রস্তাব নিয়ে চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল মোজাহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এইদিকে ছাত্রদলের সদস্যদের দলীয় পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসে […]