,

সর্বশেষ


সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)

চট্টলা সংবাদ প্রতিবেদন : আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ । সকাল ১০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে মিলাদুন্নবী (স:) অনুষ্টান উদযাপন হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ। […]

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়কে কুপিয়ে যখম

চট্টলা সংবাদ প্রতিবেদন : হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়কে কুপিয়ে যখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান। আহত কামরুল ইসলাম (২০) চুনারুঘাট পৌরসভার […]

খুলশী থানা ১৩ নং পাহাড়তলীতে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

চট্টলা সংবাদ প্রতিবেদন : গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান নগর জামায়াত নেতৃবৃন্দের শুক্রবার (১৩ সেপ্টেম্বর’২৪) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এর উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, প্রধান বক্তার […]

চট্টগ্রামে ছাত্র হত্যায় জড়িত দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টলা সংবাদ প্রতিবেদন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্র হত্যার অভিযোগে ছাত্রলীগের দুই ‘সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার দুইজন হলেন-ফেনীর ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাইদুল হক রিফাত ও চান্দগাঁও থানা […]

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

চট্টলা সংবাদ প্রতিবেদন : দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরো সাড়ে ছয় লাখ কোটি টাকার উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে। এর পরিমাণ প্রায় ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তথ্য বলছে, এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে এই পুরো গ্যাসে বাংলাদেশ চলতে পারবে আরো অন্তত পাঁচ বছর।ভোলার শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ […]

“স্বৈরাচারের চল্লিশা” চট্টগ্রামে ব্যাতিক্রমী অনুষ্ঠান পালিত।

চট্টলা সংবাদ প্রতিবেদন : ৫ আগস্ট ছাত্রদের কোটা আন্দোলনের ১ দফা দাবিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগের ৪০দিন উৎযাপনে চট্টগ্রামের আন্দোলকারী ছাত্ররা আয়োজন করে,এই ভিন্নধর্মী আয়োজন। এতে শিক্ষার্থীরা সমন্বয়কদের স্লোগান বিকৃতির প্রতিবাদও জানান এবং স্লোগান ধরেন “তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার”। তারা বলেন, “সমন্বয়করা আমাদের মুখের স্লোগান কেড়ে […]

মহসিন কলেজে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা

চট্টলা সংবাদ প্রতিবেদন : চট্টগ্রামের একটি অনলাইন পোর্টাল, ‘চট্টগ্রাম প্রতিদিন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর এর পক্ষ থেকে এই প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম এবং সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল […]

কেমন ছিলো বাফুফে তে কাজী সালাউদ্দিনের ১৬ বছর

চট্টলা সংবাদ প্রতিবেদন : অনেক স্বপ্ন আর আশার বুনন নিয়ে কাজী সালাহউদ্দিন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফুটবলের নতুন জাগরণ, জাতীয় দল ও ঘরোয়া লিগের উন্নতি, এবং দেশের ফুটবলে স্থায়ী অবকাঠামো তৈরি করার প্রতিশ্রুতি নিয়ে তাঁর নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল। তাঁর সময়কালে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান স্পনসর হিসেবে যুক্ত হয়েছিল, যা […]

এমন বাংলাদেশ চাই না,যেখানে সাংবাদিকদের পালিয়ে যেতে হবে – এবি পার্টি

চট্টলা সংবাদ প্রতিবেদন : এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘আপনারা যারা লেখক এবং সাংবাদিক, আপনারাই এই দেশ এবং সমাজের আয়না। বর্তমান ফ্যাসিবাদী সরকার এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে, অনেক সাংবাদিককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা এমন একটি দেশ চাই না, যেখানে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বা প্রেসক্লাবের সভাপতিকে দেশ ছাড়তে হবে।’ শনিবার […]

মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মা

চট্টলা সংবাদ প্রতিবেদন : নবাবগঞ্জ থানার প্রাঙ্গণে গতকাল শুক্রবার দুপুরে বুকে অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ছিলেন আইরিন আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বিলাপ করছিলেন, ‘বাবা, তোমরা কারা? আমার মেয়েকে ফিরিয়ে দাও। কী অপরাধে ওকে মেরে ফেলল?’ তাঁর মেয়ে, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক রেহানা পারভীন, অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মায়ের বুকফাটা কান্না যেন থামছেই না। […]