,

সর্বশেষ


নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পুনরায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক চাঁদপুর আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম (৪৫) পুনরায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী। আদালত সূত্রে জানা যায়, জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর ৩১(ক), ৩১(খ), ৩১(ঘ), ৩৩ ও ৩৬ ধারায় একটি মামলা দায়ের […]

পাঁচলাইশে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী, মোবাইল ফোন, পার্স ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পাঁচলাইশ মডেল থানাধীন রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার তিনটি ফ্ল্যাটে গত ৭ জুন ভোররাতে চুরির ঘটনা ঘটে। গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ […]

এক লাখ পিস ইয়াবা গায়েব: ব্যবস্থা হয়নি কোতোয়ালী ওসি আফতাবের বিরুদ্ধে

কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার করা এক লাখ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগের সত্যতা মিললেও এই ঘটনায় দায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।গত বছরের ৮ ডিসেম্বর শাহ আমানত সেতু সংলগ্ন পুলিশ বক্সে এই ইয়াবা আত্মসাতের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে মামলার পরিবর্তে ইয়াবা বহনকারীকে ছেড়ে […]

কর্ণফুলীতে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের উদ্যোগে সংগঠনের কার্যক্রমের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা ভূইয়া নিশি। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে […]

অভিযোগের মুখে ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম মাহীকে বহাল রাখায় প্রতিবাদ

চকবাজার চট্টগ্রাম, [১৬ জুন ২৬] নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম মাহীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বপদে বহাল রাখার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে একাধিক মহল। সমালোচকদের দাবি, শিক্ষাজীবনে শরীফুল ইসলাম মাহীর বিরুদ্ধে ক্যাম্পাসে অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ ছিল এবং তিনি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের কারণ হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, যুবলীগের এক […]

চট্টগ্রামে ডিবি অফিসে আটকে রেখে নির্যাতন, টাকা আদায়ের অভিযোগ এসআই মহিউদ্দীন রাজুর বিরুদ্ধে

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ের ভেতরে এক প্রবাসীর স্ত্রীকে রাতভর আটকে রেখে শ্লীলতাহানি, পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দিয়ে এক কোটি ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মহিউদ্দীন রাজু। ভুক্তভোগী লুৎফুর নেছা এ ঘটনায় আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে […]

ডা: শফিকুর রহমানের উপস্থিতিতে চট্টগ্রাম জামায়াতের বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  চকবাজার চট্টগ্রাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীলদের সততা, আমানতদারিতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে […]

শ্রমিক দলের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা, অভিযোগ ওয়াসা কর্মচারী দলের

চট্টগ্রাম ওয়াসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে বিগত সরকারের সুবিধাভোগীরা পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতারা দাবি করেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একটি সংগঠন এখন নতুন করে শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী […]

আওয়ামী দোসর পুনর্বাসন হতে দেয়া হবেনা বলে জুলাই যোদ্ধার প্রতিবাদ

এইচ- চট্টলাসংবাদ। ফ্যাসিবাদের দোসর জসিম উদ্দিনের পুনর্বহালের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন সাবেক চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে পুনর্বহালের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ (আহমেদ সাঈদ)। এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা […]

প্রধানমন্ত্রীর সফর শেষে সড়ক থেকে তুলে নেয়া হলো ‘ভাড়া করা ইট’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়কে ইট ও বালু ফেলে দ্রুত নির্মাণ করে সড়ক। তবে প্রধানমন্ত্রীর সফর শেষেই ওই সড়ক থেকে তুলে নেয়া হলো ইট। ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। বাগবাড়ী গ্রামের বাসিন্দারা জানান , প্রধানমন্ত্রীর সফরের আগে সড়কটি রাতারাতি […]